Skip to main content

ভারতের সমর্থন নেই হাসিনার বিবৃতিতে

 


বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পর্কে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ধরনের সমালোচনা সমর্থন করে না।

বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে উপস্থিত হয়ে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য 'অস্বস্তিকর' হয়ে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য শোনানো হচ্ছে, এর মাঝে বিক্রম মিশ্রি ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার বাংলাদেশ সফরে যান।

ঢাকায় ফিরে বুধবার তিনি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটির সামনে সফরের বিস্তারিত তুলে ধরেন।

হিন্দু এক প্রতিবেদনে জানায়, বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনা তাঁর মন্তব্য করার জন্য 'যোগাযোগের ব্যক্তিগত ডিভাইস' ব্যবহার করছেন। ভারতীয় ভূমিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কোন প্ল্যাটফর্ম বা সুবিধা দেয়নি।

এটি ভারতের ঐতিহ্যগত নীতি, যেখানে 'তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার' প্রতিশ্রুতি রয়েছে, সে বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।

বিক্রম মিশ্রি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করবে।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানায়, বিক্রম মিশ্রি সংসদ ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে কমিটির সামনে ছিলেন।

সোমবারের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর বিকেলবেলা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিশ্রি। প্রধান উপদেষ্টা দপ্তর জানায়, প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু বিষয়, 'অপতথ্য' প্রচার, শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে।

 


Comments

Popular posts from this blog

Our Seven Heroes

  বীরশ্রেষ্ঠের জীবনী , তাদের বীরত্বপূর্ণ অবদান এবং মৃত্যুর বেদনাদায়ক কাহিনি তুলে ধরা হলো :   ১ . বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল জন্ম : ১৬ ডিসেম্বর ১৯৪৭ , ভোলা জেলার হাজীপুর গ্রামে। পরিবার : দরিদ্র কৃষক পরিবারের সন্তান। বাবা হাবিবুর রহমান। বীরত্ব : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রণাঙ্গনে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করেন। শত্রুর ভারী হামলার মুখেও তিনি একা প্রতিরোধ চালিয়ে যান। তার এই লড়াই মুক্তিবাহিনীর অন্যদের পিছু হটার সুযোগ করে দেয়। মৃত্যু : ১৮ এপ্রিল ১৯৭১ , শত্রুর গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। বেদনাদায়ক মুহূর্ত : আহত অবস্থায় তার দেহ শত্রুপক্ষের হাতে পড়ে যায়। পরিবারের জন্য ছিল এক বিশাল বেদনার ঘটনা। ২ . বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জন্ম : ২ ফেব্রুয়ারি ১৯৫৩ , ঝিনাইদহ জেলার খোরদা খালিশপুর গ্রামে। পরিবার : দরিদ্র কৃষক পরিবার। বাবা আব্দুর রউফ। বীরত্ব : ধলই এলাকায় শত্রুর শক্ত ঘাঁটিতে মাইন পুঁতে তাদের অবস্থান ধ্বংস করেন। তার বুদ্ধি ও সাহস শত্রুর বড় ...

হুমকির মধ্যে সালমান তাহলে দিবেন কি ৫ কোটি রুপি

  “শত্রুতার অবসান ঘটাতে” বলিউড তারকা সালমান খানের কাছে পাঁচ কোটি রুপি দাবি করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং .  মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় গ্যাংটি জানিয়েছে, যদি সালমান এই অর্থ না দেন, তাহলে তার পরিণতি বাবা সিদ্দিকীর চেয়েও ভয়াবহ হবে। হুমকির মধ্যে সালমানকে বিষয়টি হালকাভাবে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হুমকির ফলে অভিনেতার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সালমানের বান্দ্রার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।এদিকে, বৃহস্পতিবার মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেছে। সুখবীর বলবীর সিং (সুখা) নামের ওই ব্যক্তিকে হরিয়ানার পানিপতে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি সালমান খানকে হত্যার একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, সুখা পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে সালমানকে খুন করতে পরিকল্পনা করেছিলেন এবং তিনি AK-47, AK-92, এবং M16 রাইফেল পাকিস্তান থেকে এনেছিলেন। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী খুন হওয়ার পর সালমান নিরাপ...

প্রক্রিয়াজাত এবং অতি-প্রক্রিয়াজাত খাবার কোন টি ভাল

  প্রক্রিয়াজাত খাবার বলতে এমন খাবার বোঝানো হয় যেগুলো কাঁচামাল থেকে তৈরি করার পর খুব বেশি পরিবর্তন না হয়ে কিছুটা প্রক্রিয়াজাত করা হয়, যেমন আটা থেকে পাউরুটি তৈরি, দুধ থেকে দই প্রস্তুত করা, কিংবা শুকনা ফল তৈরি করা। এই ধরনের খাবারে প্রাকৃতিক পুষ্টি উপাদানগুলি অনেকাংশে অক্ষত থাকে। এছাড়া, অতি-প্রক্রিয়াজাত খাবার বলতে এমন খাবার বোঝানো হয় যেগুলো তৈরিতে অনেক বেশি রাসায়নিক উপাদান, রং বা স্বাদ যুক্ত করা হয়, এবং এগুলো অতিরিক্ত প্রক্রিয়াকরণের ফলে পুষ্টির মান কমে যেতে পারে। উদাহরণস্বরূপ, কৃত্রিম স্বাদ বা ট্রান্স ফ্যাট যুক্ত পপকর্ন। সব মিলিয়ে, কিছু প্রক্রিয়াজাত খাবার স্বাস্থ্যকর হতে পারে, তবে অতি-প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। প্রক্রিয়াজাত খাবার (Processed Foods): প্রক্রিয়াজাত খাবার হলো সেসব খাবার যা প্রস্তুতির সময় কাঁচামাল বা উপাদানগুলোর কিছু পরিবর্তন ঘটে, তবে তারা তার মৌলিক গুণাবলী প্রায় অক্ষত রাখে। এই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে খাবারের নিরাপত্তা বৃদ্ধি, পুষ্টি সংরক্ষণ বা ভোজনের উপযোগিতা বাড়ানো হয়। উদাহরণ: বাদামি পাউরুটি : প্রক্রিয়াজাতকরণ : পাউরুটি গমের আটা দিয়ে প্রস্তুত হয়। তব...